বিজ্ঞাপন
শুক্রবার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার পুলিশ উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় সুনামগঞ্জ- বিশ্বম্ভরপুর- তাহিরপুর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ভুট্টার বস্তার নিচে এবং মাঝখানে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব জিরা দেশে আনা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সেগুলো ভুট্টার বস্তার মধ্যে রেখে ত্রিপল দিয়ে ঢেকে ট্রাকে করে সুনামগঞ্জ জেলা শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে পাচারচক্রের এ চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় আটক করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) এবং জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)-কে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া জিরা ও অন্যান্য মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চালবন্দ পয়েন্টে একটি ট্রাকে অভিযান চালানো হয়। ট্রাকটি তল্লাশি করে ভুট্টার বস্তার মাঝে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...