ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি মারা যান। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পলাশ রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা ইউনুস খানের ছেলে। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর প্রায় এক মাস আগে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে। নামাজ আদায় শেষে পলাশ নিজ বাসভবনের নিচে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় এবং মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলাকারীরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি সরাসরি তার মাথা ভেদ করে যায়, ফলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...