বিজ্ঞাপন
গত শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার হালিমা দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শাওন গাজী চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের মন গাজী বেপারী বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন চাটখিল পৌরসভা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চাটখিল থানা পুলিশের একটি দল উপজেলার হালিমা দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে শাওন গাজীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাওন গাজী মাদক বহনের পাশাপাশি গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ওপর হামলার মামলারও এজাহারভুক্ত আসামি। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদক- সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...