Logo Logo

গোপালগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


বিজ্ঞাপন


সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম রাজীব দাস (৩৫)। তিনি সাতপাড় পশ্চিমপাড়ার পরেশ দাসের ছেলে।

ডিএনসি জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সাতপাড় পশ্চিমপাড় এলাকায় রাজীব দাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে রাজীবকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...