Logo Logo

নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিলেন। এভাবে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি চাকরি দেওয়ার কথা বলে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বেলাল হোসেনকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...