Logo Logo

পাথরঘাটায় ডিবি পুলিশের অভিযান, ৫০ গ্রাম গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার


Splash Image

বরগুনার পাথরঘাটায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার রায়হানপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ১ নং রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া (৭ নং ওয়ার্ড) গ্রামের বাসিন্দা মো. আলম খান ওরফে 'গাঁজা আলো'র (৪৬) বসতঘর সংলগ্ন রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক কারবারি আলম খান (আলো) এবং তার সহযোগী একই গ্রামের শহিদুল ইসলাম হাওলাদারকে (৩৮) গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়ে রায়হানপুর ইউনিয়ন যুবদল নেতা ইব্রাহিম খলিল বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। বরগুনা জেলা ডিবি পুলিশের এই সফল অভিযানকে আমরা স্বাগত জানাই। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থান সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, আমাদের এলাকা থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল হোক এবং তরুণ সমাজ সুস্থ ও সুন্দর পথে এগিয়ে যাক।”

তিনি আরও যোগ করেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। শুধু প্রশাসন নয়, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় সবাইকে মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে।”

পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশ মিডিয়া সেল এবং পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...