Logo Logo

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খালের পানিতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


নিহত মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায় মাহিন। মাছ ধরার একপর্যায়ে সকাল আনুমানিক ৭টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাহিনকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি। তবে ঘটনাটির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...