বিজ্ঞাপন
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে পরিচালকের কার্যালয়ে আয়োজিত এ সভায় কলেজ পরিচালনা ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবদুস সালাম, সহকারী পরিচালক মো. সোহরাব হোসাইন, বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকী, জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মু. আবু তৈয়ব, অধ্যক্ষ মিজবাহ উর রহমান, অধ্যক্ষ সরোয়ার সালেক শিকদার, অধ্যক্ষ কল্যাণ নাথ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হামিদ উল্লাহ, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দে, কক্সবাজার ঈদগাঁও কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, কুলগাঁও সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক, আয়ুব বিবি সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, বাঁশখালী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমির হোসেন, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হায়দার, সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিলু মনি শর্মা, কধুরখীল জলিল আম্বিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অসিত কুমার বড়ুয়া, আকবরিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) যমুনা পারভীন এবং বাকশিসের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রাশেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম বিভাগের বেসরকারি কলেজসমূহের পাশে আমি এবং আমার টিম সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।”
তিনি আরও জানান, অচিরেই চট্টগ্রাম বিভাগের আওতাধীন সব কলেজের অধ্যক্ষদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের এমপিও, পদোন্নতি, বদলি, ইনডেক্স ডিলিট ও সংশোধনসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি বৃহৎ মতবিনিময় সভার আয়োজন করা হবে। এ ক্ষেত্রে শিক্ষক সংগঠন বাকশিস ও প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী বিভিন্ন তথ্য সহজে, নির্ভুলভাবে ও সময়মতো প্রদানের উপায় ও কৌশল বিষয়ে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের অনুরোধ জানান বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন, এসব বিষয়ে অসাবধানতা বা অনিচ্ছাকৃত কোনো ভুল বা অসঙ্গতি দেখা দিলে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে আলোচনা করে তা সমাধানের সুযোগ রাখা উচিত। এ বিষয়ে মাউশি পরিচালক সম্মতি প্রকাশ করেন।
এ ধরনের গঠনমূলক মতবিনিময় আয়োজনের জন্য মাউশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ।
সভা শেষে কাটিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথের আগামী ২৮ জুন শেষ কর্মদিবস উপলক্ষে তাৎক্ষণিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা তাঁর অবসর জীবন সুখময়, সুস্থ ও আনন্দময় হোক—এই শুভকামনা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...