বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) বিকেলে মারধরের ওই ভিডিওটি স্থানীয়দের নজরে আসে। এর আগে, গত সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকার কাশেম খালাসি বাড়ি সংলগ্ন একটি কালভার্টের ওপর এই বর্বরোচিত ঘটনা ঘটে।
মারধরের শিকার মাশরাফি ইব্রাহীম (১৬) অর্জুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা এলাকার সৌদি প্রবাসী নুরুল আজমের ছেলে। সে স্থানীয় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী মাশরাফি অভিযোগ করে জানায়, সোমবার সন্ধ্যায় সেনবাগ বাজার থেকে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। পথে কাদরা ইউনিয়নের ইমনের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তার সাইকেলের গতিরোধ করে। প্রথমে তারা মাশরাফির কাছে সিগারেট ও টাকা দাবি করে। একপর্যায়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাহির সঙ্গে মাশরাফির বিরোধ রয়েছে— এমন অজুহাত তুলে তাকে বেধড়ক চড়-থাপ্পড় ও মারধর শুরু করে। এ সময় হামলাকারীরা পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা টিকটকে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি রাহি নামের ওই শিক্ষার্থীকে জানানো হলে সে দাবি করে, এই মারধরের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ বিষয়ে সে কিছুই জানে না।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন জানান, টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওটি এখনো পুলিশের নজরে আসেনি এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...