Logo Logo

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত


Splash Image

বাঙালির ঐতিহ্যবাহী ফলকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব-২০২৬’।


বিজ্ঞাপন


বুধবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া ও দপ্তর সম্পাদক নাসিম শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনির হোসেন এবং নোবিপ্রবির ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ।

এছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইউসুফ আলী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির কোনো বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সাংবাদিক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব সম্মিলিতভাবে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসব আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টা এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উৎসবে দেশীয় ও মৌসুমি প্রায় ২০ ধরনের ফলের সমাহারে এক নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়, যা অতিথিদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য বিভিন্ন প্রজাতির রসালো ও সুস্বাদু ফল পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...