Logo Logo

বকশীগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ, আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার


Splash Image

মোঃ আমিনুল ইসলাম, জামালপুর। জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বুধবার (২৪ জুন) বকশীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


বিজ্ঞাপন


পুলিশ সুপার থানায় পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (বকশীগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় থানা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা, অফিস কক্ষ, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার, ডিউটি অফিস এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি থানার বিভিন্ন রেজিস্টার, মামলা সংক্রান্ত নথিপত্র, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও সঠিকভাবে নিষ্পত্তির পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার থানার অবকাঠামোগত পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এ. ফয়সালসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, পুলিশ সুপারের এ ধরনের পরিদর্শন থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...