Logo Logo

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলটিতে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চলত বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে একটি ঝটিকা অভিযান চালায়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৭ নারী ও ৭ পুরুষকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও খদ্দের রয়েছেন। এছাড়া অবৈধ সম্পর্কের জেরে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও জানা গেছে। অভিযানের পর তাদের সবাইকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটককৃতদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল রাজে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কিছু দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিল। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...