বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) বিকালে নগরীর চকবাজার প্যারেড মাঠে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ-এর সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী মিনহাজুল ইসলাম চৌধুরী রানা ও উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল ইসলাম সম্রাট। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেব প্রিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ওবায়দুল্লাহ মোঃ সাকিব।
আজকের প্রোগ্রামে সংগঠনের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও স্বেচ্ছাসেবী-শুভানুধ্যায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসহায় ও মুমূর্ষু মানুষের সেবায় নিজেদের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সকল স্বেচ্ছাসেবক নতুন করে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে অসহায় মানুষদের জন্য সরবরাহ করেছে। সংগঠনটি চট্টগ্রামের চিকিৎসা খাতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু রক্তদানই নয়, বরং ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
"উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত তরুণদের গড়া এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রক্তদানে জনসচেতনতা বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টামণ্ডলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...