বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনেরহাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহীদুল হক এবং সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, দৈনিক পূর্বকোণের প্রতিবেদক আহমদ মনির এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি দিদারুল আলম।
চিকিৎসা সেবায় অংশ নেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. আয়শা সিদ্দিকা, মেডিসিন বিভাগের ডা. আবদুল্লাহ আল ফাহিম, ডা. এজাজুল ইসলাম শিহাব, সার্জারি বিভাগের ডা. সাখাওয়াত হোসাইন টুটুল, চক্ষু বিভাগের ডা. মো. নুরুল ইসলাম ফাহিম, গাইনি বিভাগের ডা. শ্রেয়সী দে, মেডিসিন ও ডায়াবেটিস বিভাগের ডা. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ডা. ফাহমিদা ফারজানা ফামিলা, ডা. এস এম পিয়াস উদ্দীন এবং ডা. আরিফ উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সহ-সভাপতি মুহাম্মদ মাঈনুদ্দীন, পাঠাগারের সহ-সভাপতি এসএম আবু তৈয়ব ও মুহাম্মদ ওবাইদুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরফানুল হক, কার্যকরী সদস্য রিয়াজ কামাল হিরণ, শাহাদাৎ হোসাইন, দিদারুল আলম, মুহাম্মদ আসহাব উদ্দীন, মাওলানা নাছির উদ্দীন, মুহাম্মদ আলমগীর, হিজবুল্লাহ, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ হাসান, রাকিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন বিভাগে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা এবং ২৫ জনকে বিনামূল্যে খৎনা করানো হয়।
আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী সেনেরহাট ইসলামী পাঠাগার দীর্ঘদিন ধরে বিভিন্ন গঠনমূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...