Logo Logo

সারা দেশে ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ্ কেয়ার ইউনিট চালু করা হবে-

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ্ কেয়ার ইউনিট চালু করা হবে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এটি চালু করা হবে।


বিজ্ঞাপন


রবিবার গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দেশের সকল নাগরিকের জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটি উপজেলা কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। আর গোপালগঞ্জকে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য হাবে পরিনত করা হবে।

এর আগে প্রধান অতিথি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের শুভ সূচনা করেন।

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং জেলার সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান।

দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজের হলরুমে জেলার স্বাস্থ্য বিভাগীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম জিয়াউদ্দিন হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এসময় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মদ, ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ‍সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...