বিজ্ঞাপন
আজ সোমবার (২৯ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক সুধী সমাবেশে এই বাজেট পেশ করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু।
ঘোষিত বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মধ্যে পরিবেশ সুরক্ষায় বনায়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে স্থায়ী ডাম্পিং জোন স্থাপন, শহরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসন এবং ব্যাপক সড়ক উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া শিল্প ও সাহিত্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমুখী খাতকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু ও শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস। এছাড়াও মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউল আহসান কাজল, সহ-সভাপতি রিপনচন্দ্র মল্লিক, সাধারণ সম্পাদক বেলাল রিজভীসহ সনাক সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক মাদারীপুর পৌরসভার বর্তমান আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। মোট ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবার বসবাস করে এবং এর মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...