Logo Logo

বাকেরগঞ্জে খাস জমিতে বালু ভরাট করে দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


Splash Image

(বরিশাল) সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে সরকারি খাসজমিতে বালু ভরাট করে দখলে নেওয়ায় চেষ্টার অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। স্হানীয়রা জানায় ২৮ জুন২০২৬ রবিবার রাতের কোন এক সময় উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজারের সরকারি খাস জমিতে বালু ফেলে ভরাট করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী। তাদের অভিযোগ, জমিটি দখলের উদ্দেশ্যেই মূলত বালু ফেলা হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয়দের দাবি, ওই জমি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি বন্দোবস্তের মাধ্যমে কামাল সিকদার, মোতালেব জমাদ্দার, জাকির হাওলাদার, রানু বেগম ও দিপু সাহাসহ কয়েকজনের নামে বরাদ্দ দেওয়া হয়। ২০২২ সালে সরকার বন্দোবস্তের ডিসিআর স্থগিত করে।

এ বিষয়ে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে সেখানে বালু ভরাট করা হয়েছে।

তিনি আরও বলেন জমি দখলের নেওয়ার চেষ্টা কথাটি সত্য না। বাজার উন্নয়নের জন্য এখানে একটি চারতলা ভবন নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। এখানে আমার ব্যক্তিগত কোন স্বার্থ জড়িত নাই।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তন্ময় হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তার জানা নাই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...