বিজ্ঞাপন
অভিযুক্ত দীপংকর দাস (৩৫) একই এলাকার নারায়ণ দাসের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নিজ চিংড়ি ঘের থেকে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ি ফিরছিলেন রামপদ দাস। এ সময় টর্চের আলো দীপংকর দাসের চোখে পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে রামপদ দাসকে মারধর করেন এবং আহত করেন।
এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টা ও সাড়ে ৯টার দিকে আরও তিন দফায় তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ইটের আঘাতে রামপদ দাসের হাত কেটে যায়। একই সঙ্গে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে দীপংকর দাস বলেন, “আমার চোখে টর্চের আলো মারলে আমি জানতে চাই, কে আমার চোখে লাইট মারলো। এ কথা জিজ্ঞাসা করায় সে আমার ওপর চড়াও হয়। তারপরও আমি তাকে কিছু বলিনি। সে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে।”
তিনি আরও জানান, অভিযোগের পর বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “একটি অভিযোগ পেয়েছি। থানা থেকে বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...