বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পৌরসভার আওতাধীন সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪ ধারা চলাকালীন উল্লিখিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং যেকোনো ধরনের অস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সম্ভাব্য সহিংসতা এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, জলঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ‘বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং-২২০)-এর একটি প্রধান কার্যালয় রয়েছে। এরই মধ্যে ‘বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং-৩৪৪৬) নামের আরেকটি সংগঠন পৌর এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে তাদের নতুন কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেয়।
এই নতুন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিকদের দুটি বিবদমান পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টা-পাল্টি অবস্থানের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...