বিজ্ঞাপন
গত ১ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে পাটকেলবাড়ী গ্রামের প্রদীপ মন্ডলের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে ৬৪৮ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করে হয়। যার ওজন ১০৪ লিটার ৪০০ মিলি লিটার। এ সময় তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে প্রদীপ মন্ডলকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা আরো জানান, প্রদীপ মন্ডল দীর্ঘ বছরধরে মাদক ও রেক্টিফাইড স্পিরিটের ব্যবসা করে আসছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...