বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান। এ সময় তার সঙ্গে কনস্টেবল মনির হোসেন, এমরান হোসেন, কাউছার আহমদসহ ডিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত স্থান তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৭০৮ কেজি ফুচকা জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক আসামি হিসেবে শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, জব্দ করা ফুচকার প্রতি কেজির আনুমানিক মূল্য ৩৫০ টাকা হিসেবে মোট বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের প্রাসঙ্গিক ধারায় তাহিরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন এবং অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের দাবি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...