Logo Logo

গোপালগঞ্জে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলার অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া পারকুল গ্রামে রাতের আঁধারে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ৫ জুলাই (রোববার) গভীর রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।


বিজ্ঞাপন


এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে গত ৬ জুলাই (সোমবার) গোপালগঞ্জ সদর থানায় ওই গ্রামের মৃত মো. নূর উদ্দিন উকিলের ছেলে মো. লিটন উকিল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বরাত দিয়ে ভুক্তভোগী মো. লিটন উকিল জানান, তাঁদের বসতবাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে তাঁর ভাই ইখলাস উকিল ৩ বছর আগে ৮ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমিতে তাঁরা যত্নসহকারে বেশ কয়েকটি উন্নত জাতের আম গাছ রোপণ করেছিলেন। গত ৫ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে বড়পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে গ্রামের লোকজন বাড়ি ফেরার পথে আম বাগানের এই ক্ষয়ক্ষতি দেখতে পান। পরে তাঁরা লিটন উকিলের পরিবারকে জানান যে, তাঁদের বাগানের গাছগুলো কারা যেন ভেঙে উপড়ে ফেলেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৯টি আম গাছ সম্পূর্ণ ভাঙা ও উপড়ানো অবস্থায় দেখতে পান।

ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, অজ্ঞাতনামা এক বা একাধিক বিবাদী পূর্বশত্রুতার জেরে গত ৫ জুলাই রাত ১২টা থেকে ৩টার মধ্যবর্তী যেকোনো সময়ে এই কাপুরুষোচিত ঘটনাটি ঘটিয়েছে। এতে তাদের প্রায় ২ হাজার ৭০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখার জন্য বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীমকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...