Logo Logo

গোপালগঞ্জ পৌরসভার ৭৫ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা


Splash Image

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ জুলাই) গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ফারিহা তানজিন আনুষ্ঠানিকভাবে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে পৌর প্রশাসক বলেন, নাগরিকদের জন্য আধুনিক, কার্যকর ও টেকসই পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পৌরসভার পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাজেট বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে গোপালগঞ্জ পৌর এলাকায় নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে এবং পৌরবাসী উন্নত সেবা পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...