Logo Logo

গোপালগঞ্জে জেলা কমিউনিটি পুলিশিং সভা-২০২৬ অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে জেলা কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পুলিশ সুপারের কার্যালয় এ কমিউনিটি পুলিশিং সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময় করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুলিশ সুপার জেলা কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত জেলা কমিউনিটি পুলিশ কমিটির সকল সদস্যদের সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও সাইবার অপরাধ মোকাবিলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক জনাব এস এম মাহমুদুল হক (পাটগাতী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ) এবং সদস্য-সচিব জনাব বিভূতি ভূষণ বিশ্বাস (সাতপাড়, গোপালগঞ্জ)সহ অন্যান্য সদস্যগণ সভায় বক্তব্য রাখেন।

কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অধ্যাপক এম নাজমুল হুদা পিন্টু, অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট এম এ আলম সেলিম, অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম, শিকদার শহীদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দারা, মাওলানা কাউছার আহমদ, মুফতি ইনজিমামুল ইসলাম, মুফতি ইমরান আফসারি, মুফতি হেদায়েতুল্লাহ গওহরি, কাজী ইজাহারুল ইসলাম, শওকত আলম, ফজলুল হক, মুফতি দিদারুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নূর ইসলাম লেলিন, ডাঃ মোহাম্মদ আকরাম এলাইহি, কাজী আঃ মান্নান, মোঃ মোজাম্মেল হোসেন মুন্না, আরিফুল হক আরিফ, শৈলেন্দ্রনাথ মজুমদার ও আরিফ শেখ।

সভায় বক্তারা কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ গোপালগঞ্জ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...