বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিছুর রহমান জুয়েল বলেন, একই গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার (৪২) এবং তাদের মেয়ে তাসবিন আক্তার (২০) ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে সিধ কেটে স্বর্ণালংকার চুরির অভিযোগ তুলেছেন। তার ভাষ্য অনুযায়ী, এই অভিযোগের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
জুয়েলের অভিযোগ, শিউলী আক্তারের ছেলে ও তার সহযোগীরা এলাকায় মাদক সেবন এবং কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছেন। আর সে কারণেই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা তার নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের পাইপসহ বিভিন্ন স্যানিটারি সামগ্রী নিয়ে গেছেন। ওই ঘটনাকে আড়াল করতেই তার বিরুদ্ধে চুরির অভিযোগ সাজানো হয়েছে বলে তিনি দাবি করেন।
আনিছুর রহমান জুয়েল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক। একই সঙ্গে তিনি বলেন, যদি প্রকৃতপক্ষে কোনো চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত শিউলী আক্তার বা তার পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...