বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ফেনী সদর মডেল থানার পাঁচগাছিয়া বাজার রোডের গ্যাস কোম্পানি বাথানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আইরিন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পাকা সড়কের ওপর থেকে ৩০ বোতল বিদেশি মদ এবং ৬০টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে কামরুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর আনন্দপুর (আরবের রহমান মজুমদার বাড়ি) এলাকার বাসিন্দা। তার মায়ের নাম ফাতেমা আক্তার এবং বাবার নাম আরবের রহমান (স্থানীয়ভাবে আরবের নেছা নামে পরিচিত) বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিদেশি মদ ও বিয়ার ক্যান জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রমের জন্য প্রেরণ করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...