বিজ্ঞাপন
মৃত উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোঃ বদিউল আলম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার পশ্চিম রাঙ্গুনিয়া থানাধীন সরবভাটা গ্রামের সালেহ আহমেদ এর ছেলে। তিনি ফারুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং বাজারে তার মুদির দোকান রয়েছে।
স্থানীয় সূত্র মতে, ০৭ জুলাই বদিউল আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফারুয়া বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি বিহার এলাকায় সড়কের ওপর অতিবৃষ্টিজনিত পানি থাকায় মোটরসাইকেল থেকে নেমে অবশিষ্ট পথ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হয়।
এদিকে পরদিন তার নিখোঁজের বিষয়টি জানাজানি হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তখন ধারণা করা হয় অতিবৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন।
এরপর নিখোঁজের ২ দিন পর বৃহস্পতিবার (৯ জুলাই ) গোয়াইনছড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।
৩ নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গা জানান, নিখোঁজ ব্যক্তিকে অনেক খোঁজাখুঁজির পর আজ বিকালে তাকে গোয়াইনছড়ি এলাকায় মৃত অবস্থায় পাওয়া গেছে।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গণি নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ফারুয়া চেয়ারম্যানের সাথে যোগাযোগ হয়েছে। স্থানীয় এবং সেনাবাহিনীর সহযোগিতায় পরিবারের লোকজন নিহতের মরদেহ থানায় আনতেছে। লাশ সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...