বিজ্ঞাপন
এসময় তিনি দুর্যোগ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতেআশ্রয়কেন্দ্রে গিয়ে সেখানে থাকা মানুষদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে নিজ হাতে দুপুরের খাবার তুলে দেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১ বস্তা, ২নং ওয়ার্ডে ৪ বস্তা, ৩নং ওয়ার্ডে ২ বস্তা এবং কেরনছড়িতে ৩ বস্তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বর্তমানে কেংড়াছড়ি আশ্রয়কেন্দ্রে ২৬ জন শিশু এবং ৭১ জন নারী ও পুরুষসহ মোট ৯৭ জন অবস্থান করছেন। দুর্যোগ মোকাবিলায় ইউএনও’র এই পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার বার্তা প্রদান করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...