Logo Logo

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতার সেবায় রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি)।


Splash Image

মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রতিনিধি রামুঃ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বসবাসকারী ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।


বিজ্ঞাপন


আজ সোমবার ১৩ জুলাই রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার রামু উপজেলার ৯নং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর চেইন্দা রওশন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় বন্যার্তদের মাঝে ১০০ প্যাকেট শুকনা খাবার এবং ২৫০ প্যাকেট রান্নাকরা খাবার বিতরণ করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) উপস্থিত থেকে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেজর মোঃ আশিকুর রহমান, উপ-অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি), কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ ইকবাল, রামু উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাবা খোদেসতা বেগম রিনা, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ জাফর আলম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বার মোছাঃ শাকিলা চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আবছার কামাল এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...