Logo Logo

ফুলগাজীর অর্ধ কোটি টাকা আত্মসাৎ করা তিন কর্মচারীকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত।


Splash Image

মশি উদ দৌলা রুবেল ফেনী: ফেনীর ফুলগাজীর অর্ধ কোটি টাকা আত্মসাৎ করা তিন কর্মচারীকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অর্ধ কোটি টাকা আত্মসাৎ করা তিন কর্মচারীকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজীর ইউএনও হিসেবে দায়িত্বরত অতনু বড়ুয়া। তিনি জানান ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলা পরিষদের তিন কর্মচারীকে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে যেদিন থেকে কারাগারে যাবেন,সেদিন থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে।

বরখাস্ত কৃতরা হলেন সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল,অফিস সহায়ক মো.ফিরোজ এবং নুর ইসলাম।

গত ৭ জুলাই উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাদের তিনজনকে গ্রেফতার করা হয় ও থানায় তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন পরিষদের স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হালিম চৌধুরী।

তবে মামলাটি পুলিশের এখতিয়ারভুক্ত না হওয়ায় ফুলগাজী আমলী আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। চারদিন পর তারা জামিনে মুক্ত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...