বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে আলু বাজার এলাকার ‘আরমান সেলুনে’ এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন গ্রাহক ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫)। এছাড়া সেলুনের কর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭) আহত হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিংকুর শরীরের ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ করে, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, আহত সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি নয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার কারণ হিসেবে সেলুনের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...