বিজ্ঞাপন
আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। তাদের সঙ্গে র্যাব ও পুলিশ সদস্যরাও যৌথভাবে টহলে অংশ নিচ্ছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা এড়াতে সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সংঘাতময় পরিস্থিতিতে ৫ জন নিহত হন। মূলত এই দিনটিকে কেন্দ্র করে পুনরায় কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকেই জেলাজুড়ে এই কঠোর নিরাপত্তা বলয় তৈরি ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, কড়া নিরাপত্তার মধ্য দিয়েই আজ সকালে জেলায় 'জুলাই শহীদ দিবস' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং পরবর্তীতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...