বিজ্ঞাপন
গতকাল শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংসার করলেও এই দম্পতির কোনো সন্তান হয়নি। সন্তান না হওয়ার বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ ও কলহ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তাদের মধ্যে নতুন করে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তারা নিঃসন্তান ছিলেন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, সেই কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় লোহাগড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলাসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...