Logo Logo

বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য : তথ্যমন্ত্রী


Splash Image

সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, বিষয়টি নিয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন বলেন, ২০২২ সালে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাঁর ভাষায়, ফিফাকে পুরো অর্থ পরিশোধের পরও অতিরিক্ত অর্থ লেনদেনের মাধ্যমে এই বড় ধরনের অনিয়ম সংঘটিত করা হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে, বিশ্বকাপ সম্প্রচারে জনগণের অর্থ বা সরকারি তহবিল ব্যয় করা যাবে না। সেই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে এবং দেশের চারটি গণমাধ্যমের মাধ্যমে সফলভাবে খেলা সম্প্রচার করা হয়েছে।

তথ্যমন্ত্রীর দাবি, এবারের পুরো আয়োজন শেষে ৩ থেকে ৪ কোটি টাকার সামান্য আর্থিক ঘাটতি থাকতে পারে, যা বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের মাধ্যমে সহজেই পূরণ হয়ে যাবে। এর ফলে সরকারি তহবিল থেকে প্রায় কোনো অর্থই ব্যয় করতে হয়নি।

সাবেক সরকারের সময়ের অনিয়মের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সংঘটিত বলে অভিযোগ ওঠা ১৪০ কোটি টাকার দুর্নীতির ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। এই তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এই অনিয়মের বিষয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...