বিজ্ঞাপন
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর কবরস্থানে শহীদ ইকরাম হোসেন কাউছারের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ম আহ্বায়ক এনামুল কাওসার, জুলাই আন্দোলনে আহত আবদুল কাদের মিনার ও জাহাঙ্গীর আলম, সদস্য সচিব এম এ হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ আজিম আজম চৌধুরী সিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা।
পরে রাজষপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ কাউছারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শহীদ ইকরাম হোসেন কাউছারের বাবা মাওলানা আনোয়ার হোসেন। তিনি ছেলের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, ইকরাম হোসেন কাউছার ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর গ্রামের বাসিন্দা কাউছার জুলাই অভ্যুত্থানে ফেনীর প্রথম শহীদ হিসেবে পরিচিত। তাঁর আত্মত্যাগ স্মরণে প্রতিবছর স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...