Logo Logo

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস


Splash Image

মোঃ আমিনুল ইসলাম, জামালপুর। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


বিজ্ঞাপন


মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে পরিচালিত এ অভিযানে ২৭টি চায়না দুয়ারি জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর, বাট্টাজোড় ইউনিয়নের কুড়িরবিল ও দত্তেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে সংরক্ষণ করা নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযান শেষে রাতে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...