বিজ্ঞাপন
বুধবার বিকেল সাড়ে তিনটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই উপাচার্য পরস্পরের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে আন্তরিক মতবিনিময় করেন। এছাড়া ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক ঐতিহ্যচর্চায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।"
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন,"পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ই সমৃদ্ধ হবে। দেশের উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অপরিহার্য।"
সাক্ষাৎ শেষে উভয় উপাচার্য শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু প্রকাশনা শুভেচ্ছা উপহার হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের হাতে তুলে দেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...