হাফিজ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
দিনের শুরুতেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুরে বঙ্গভবনে পৌঁছে তিনি রাষ্ট্রপতির নির্ধারিত নিয়মিত দাপ্তরিক কার্যাবলি পরিচালনা শুরু করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করবেন বলে নির্ধারিত রয়েছে। তিনি রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর নিজ ফ্ল্যাটে উঠবেন এবং তাঁর স্থানান্তরের জন্য সেখানে যাবতীয় প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...