বিজ্ঞাপন
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার ডেমাকইড় এলাকায় জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ সংলগ্ন বিলে মাছের পোনা অবমুক্ত করেন এমপি ডা. কে এম বাবর। পরবর্তীতে জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে মূল বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তিনি।
সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এদিন জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ডেমাকইড় বিলে মোট ৫০০ কেজি দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সাথে জেকে পলিমার ইন্ডাস্ট্রি এলাকা জুড়ে ১ হাজার পিস ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মান্যবর অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান এবং গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
এছাড়া জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান কামাল, জেনারেল ম্যানেজার মোঃ সাঈফুল ইসলাম, ম্যানেজার (এডমিন) কুতুবুদ্দিন সহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...