Logo Logo

সাতক্ষীরায় হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক বরখাস্ত


Splash Image

সাতক্ষীরায় তিন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।


বিজ্ঞাপন


রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় তালা হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

এ সময় মন্ত্রী, রোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসকেরা রোগীদের সঙ্গে কেমন আচরণ করেন সে বিষয়েও খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। টিকিট কাউন্টার ঘুরে দেখার পাশাপশি, ওটি রুম, ওয়ার্ড, রান্নাঘর ও স্টোর রুম পরিদর্শন করেন তিনি।

এ সময়, তালা হাসপাতালে চিকিৎসক তন্নী ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সোহানা সেলিম দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের বরখাস্ত করা হয়। এছাড়া তালা হাসপাতালে এসি চুরির ঘটনায় নাইটগার্ড মোস্তফাকেও বরখাস্ত করা হয়।

হাসপাতালের রান্নাঘরের খাবার খেয়ে মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর নিকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স উত্তীর্ণ এক দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার চাকুরির জন্য আসলে মেয়েটিকে সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডে আগামী এক তারিখে যোগদান করতে বলেন তিনি।

এ সময় জেলা পরিষদ প্রকাশক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কাওসার আজিজ, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...