বিজ্ঞাপন
রোববার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ক্ষতিগ্রস্ত ও অসুস্থদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সংকর স্টোরের পরিবার এবং শারীরিকভাবে অসুস্থ ঝালকাঠি পৌর বিএনপির সহ-সভাপতি মো. ফারুক সরদারসহ আরও চারজন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, জেলা পরিষদ সবসময় অসহায়, দুঃস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
তিনি বলেন, জেলা পরিষদের উদ্যোগে এর আগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, কর্মহীন মানুষের কর্মসংস্থানে সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সম্মিলিত উদ্যোগে একটি মানবিক ও সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।
সহায়তা গ্রহণকারীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুর্দিনে এ সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগাবে। জেলা পরিষদের এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...