বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ০৪টায় কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ধারাবাশাইল গ্রামের সুশীল রায়ের ছেলে শেখর রায়ের (২৭) নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১ (এক) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় শেখর রায়কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলম বাদী হয়ে কোটালীপাড়া থানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...