Logo Logo

গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ২


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ টাস্কফোর্সের এক অভিযানে মাদক সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ জুলাই) গোপালগঞ্জ জেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারী-র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, সদর থানার কুয়াডাঙ্গা এলাকা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোঃ লেবু শেখ (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের মৃত খোকা শেখের ছেলে।

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অন্যদিকে, বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ রাব্বি শেখ (২০) নামের অপর এক যুবককে আটক করা হয়। তিনি একই উপজেলার মানিকদাহ গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

অপরাধ স্বীকারের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...