বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের মতে, অপ-সাংবাদিকতার কারণে সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যমের প্রতি আস্থা কমছে। তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে সৎ ও পেশাদার সাংবাদিকরাও এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছেন।
গণমাধ্যম বিশ্লেষকদের মতে, অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি ভুয়া সাংবাদিক পরিচয়ে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সম্পাদকীয় তদারকি জোরদার এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করা জরুরি।
সচেতন মহলের অভিমত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাহলেই অপ-সাংবাদিকতার প্রবণতা কমবে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...