বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. শাহ আলম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আলম মিয়া বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই গড়ে উঠবে একটি সবুজ বাংলাদেশ।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিজ উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে একটি গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের দায়িত্ব তুলে দেওয়া। আজকের এই চারাগুলো নিয়মিত পরিচর্যা করলে একদিন এগুলোই ছায়া, ফল এবং নির্মল পরিবেশ উপহার দেবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক নুর শাহীন বলেন,শুধু চারা বিতরণ নয়, প্রতিটি গাছ যেন বেঁচে থাকে এবং বড় হয়ে ওঠে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সমাজের সবাই এগিয়ে এলে সবুজায়নের এই আন্দোলন আরও বেগবান হবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা চারা গ্রহণের পাশাপাশি সেগুলো রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করে।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠন এবং নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...