Logo Logo

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র নাফিস আশরাফ(২১)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গত দুই দিন আগে সে রাতের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়ার আশরাফুল আলম শরীফের ছেলে। নিহত ওই শিক্ষার্থীর মা নাজিয়া আশরাফ ৪৯নং ঘোষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানাগেছে, শুক্রবার গোপালগঞ্জ সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মরদেহটি তার পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন। লাশের ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...