বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) সকালে জেলা শহরের হাক্কানী সোসাইটির আবেদ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশে পোষা প্রাণী পালনের প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই তুলনায় আধুনিক চিকিৎসা, জরুরি সেবা ও বিশেষজ্ঞ পশুচিকিৎসকের সংখ্যা এখনও সীমিত। এই বাস্তবতায় গাজীপুরে অ্যাপোলো পেট ক্লিনিকের যাত্রা পোষা প্রাণীর মালিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ক্লিনিকটিতে পোষা প্রাণীদের সাধারণ চিকিৎসার পাশাপাশি সার্জারি, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, পরামর্শ এবং প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত সেবা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
অ্যাপোলো পেট ক্লিনিক ও মিরার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. রহুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আতাউর রহমান, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, গাজীপুর সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান এবং মিরার এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী মো. মাহফুজুল হক হীরকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, পোষা প্রাণী শুধু শখের বিষয় নয়, অনেক পরিবারের সদস্যের মতোই তাদের গুরুত্ব রয়েছে। তাই তাদের সুস্থতা নিশ্চিত করতে আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবার বিকল্প নেই। গাজীপুরে এ ধরনের একটি বিশেষায়িত ক্লিনিক চালু হওয়ায় স্থানীয় প্রাণিপ্রেমীরা উপকৃত হবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...