Logo Logo

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ কুষ্টিয়ার ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Splash Image

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ কুষ্টিয়ার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃতরা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মো. ফারুক হোসেন (৪২) এবং সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মো. আজমত আলী (৩৫)।

শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে অটোরিকশা ও মাদকদ্রব্যসহ তাদের আটক করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়া থেকে একটি অটোরিকশায় করে সাড়ে ১১ কেজি গাঁজা দৌলতদিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...