বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট), ৩৫ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন ক্লাবের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শানজি রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন মো. আমিনুল ইসলাম। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাফিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুহাইব কবির, কোষাধ্যক্ষ মো. শামস আল রুবায়েত, যুগ্ম কোষাধ্যক্ষ মহসেনা ইয়াসমিন ফাহিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান সরকার দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে কমিটিতে রয়েছে বিস্তৃত পদায়ন। যার মধ্যে বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে এমা বিনতে কবির, প্রচার সম্পাদক মোসা. জান্নাতুল ফেরদৌস, যোগাযোগ সম্পাদক এস. এম. এলমান রেজা ভূঁইয়া, শৃঙ্খলা সম্পাদক মো. আলিফ হাসান আলভীর, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক হুমাইরা ইসলাম চাঁদনী, ডিজাইন ও আইটি সম্পাদক সায়েম আহসান, কারিগরি সম্পাদক ফাহিম শাহরিয়ার রাজিন, আলোকচিত্র সম্পাদক মজহারুল হক মাসুদ, দপ্তর সম্পাদক আইশীন আজাদ কথা এবং গবেষণা ও উন্নয়ন সম্পাদক হিসেবে জারিন তাসনিম ঐশী মনোনীত হয়েছেন। এছাড়া বিভিন্ন যুগ্ম সম্পাদক ও ৭ জন নির্বাহী সদস্যের সমন্বয়ে এই কার্যকর নেতৃত্ব কাঠামো সাজানো হয়েছে।
কমিটির নতুন সভাপতি শানজি রহমান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “২০২৩ সালে ক্লাবে যুক্ত হওয়ার পর থেকেই সভাপতি হয়ে এটি পরিচালনার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হলো। পূর্ববর্তী কমিটিগুলোর সাফল্যের ধারা অব্যাহত রেখে আমরা ক্লাবটিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাব।”
সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম জানান, “জ্ঞানচর্চা, গবেষণা ও নেতৃত্বের নতুন উচ্চতায় পৌঁছাতে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা থাকবে। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”
দায়িত্ব গ্রহণের পরপরই নবগঠিত কমিটি ২০২৬-২০২৭ সেশনের জন্য একটি সুনির্দিষ্ট বার্ষিক কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ আগস্ট উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক বৃত্তি বিষয়ে তথ্য দিতে আয়োজিত হবে ‘স্টাডি অ্যাব্রড’ ওয়েবিনার। এছাড়া ২৪ সেপ্টেম্বর ‘বিশ্ব সামুদ্রিক দিবস’ উপলক্ষ্যে সামুদ্রিক বিজ্ঞান ও টেকসই মহাসাগর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং ১০ নভেম্বর ‘বিশ্ব বিজ্ঞান দিবস’ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মুক্ত অংশগ্রহণে একটি ইন্টারঅ্যাকটিভ সংলা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নতুন কমিটির নেতৃত্বে ক্যাম্পাসে বিজ্ঞানচর্চার সংস্কৃতি ও গবেষণা কার্যক্রম আরও জোরদার হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...