Logo Logo

জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে ববিতে আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ঃ ‎জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের বিভিন্ন মুহূর্ত তুলে ধরতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শৈল্পিক আলোকচিত্র প্রদর্শনী’।


বিজ্ঞাপন


বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী আগামীকাল ৩ আগস্ট (৩৪ জুলাই), ২০২৬ অনুষ্ঠিত হবে।

‎বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে দিনব্যাপী এ প্রদর্শনীতে জুলাইয়ের আন্দোলন ও গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শিত হবে। আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনীটি দর্শনার্থীদের সামনে আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণমানুষের সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরবে।

‎প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ আগ্রহী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

‎উল্লেখ্য, ‘জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস: গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ববিসাস সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়। জুলাইয়ে দক্ষিণ বঙ্গের ছাত্রজনতা অগ্রগামী ভূমিকা পালন করেছে। আমাদের প্রদর্শনীতে আন্দোলন সংগ্রামের ৩৬ টি আলোকচিত্র প্রদর্শন করা হবে। যেখানে রক্তাক্ত জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে ববি শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামের চিত্রগুলো স্থান পেয়েছে পাশাপাশি বরিশালের জুলাই আন্দোলনের আলোকচিত্রও প্রদর্শিত হবে৷

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...